ফখরুল-আতিকের ‘হঠাৎ’ দেখা

ফখরুল-আতিকের ‘হঠাৎ’ দেখা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০

রাজনৈতিক মতাদর্শের কারণে তাদের মধ্যে বেশ দূরত্ব। দুজনই জাতীয় পর্যায়ের নেতা হলেও তাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কাকতালীয়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা হয়ে গেল ঢাকা উত্তরের সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের।

ফখরুলই ঢাকা উত্তরের বাসিন্দা। তাদের এই হঠাৎ দেখা হওয়ায় দুজনই হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের সঙ্গে দু’দলেরই আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার মুখেই তখন হাসির ঝিলিক দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে ক্লাবের টিভি লাউঞ্জে চা পান করতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানও তার সঙ্গে ছিলেন।

ঠিক তখনই ঢাকা উত্তরের নৌকার মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম লাউঞ্জে এসে বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে ছুটে যান এবং সালাম দেন। আতিক বলেন, ফখরুল ভাইকে পেয়েছি আজকে। কেমন আছেন ভাই?

মির্জা ফখরুলও হাসিমুখে তাকে শুভেচ্ছা জানান। হালকা হাস্যরসের মধ্যে দিয়ে কিছুক্ষণ কথাবার্তাও চলে তাদের মধ্যে। এ সময়ে সাংবাদিকদের অনুরোধে দুজনকে ক্যামেরার সামনেও দাঁড়াতে হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ও আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও কুশল বিনিময় করেন আতিক।

এসময় আতিকের সঙ্গে ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক স্বপন সাহা, আহমেদ নজীর, শ্যামল দত্ত প্রমুখ।

এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে দোতলায় সাংবাদিকদের সাথে আতিকুল ইসলাম মতবিনিময় করেন। একই সময়ে ক্লাবের মিলনায়তনে ঢাকা দক্ষিণের ধানের শীষের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান ছিলেন বিএনপি মহাসচিবসহ শীর্ষনেতারা। পরে তাদের হঠাৎ দেখা ও শুভেচ্ছা মিনিময় হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading