নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৪২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের বনপাড়া আমেনা হাসপাতাল ও পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বনপাড়া পৌরসভার কালিকাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের কালিকাপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার শিকার বাস দুটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading