শাহরুখ খানের বোন আর নেই

শাহরুখ খানের বোন আর নেই

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৮

বলিউড তারকা শাহরুখ খানের বোন নূর জাহান মারা গেছেন। পাকিস্তানের পেশোয়ারে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। পাকিস্তানের জেলা ও শহরের কাউন্সিলর নূর জাহান হচ্ছেন শাহরুখের চাচাতো বোন।

নূর জাহানের স্বামী আসিফ বোরহান জানান, অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। রাজনৈতিকভাবে ভীষণ সক্রিয় ছিলেন তিনি। এমন কী ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহারও করেন। শাহরুখ খানকে ভীষণ ভালোবাসতেন নূর জাহান। টেলিফোনে তাদের যোগাযোগও ছিল। ১৯৯৭ ও ২০১১ সালে দু’বার শাহরুখের সঙ্গে দেখা করতে ইন্ডিয়াতে আসেন নূর। প্রথমবার তার স্বামী সঙ্গে এসেছিলেন। পরেরবার একাই এসেছিলেন। এই বোনের জন্য অবশ্য বেশ কয়েকবার তোপের মুখে পড়েছিলেন শাহরুখ। নূরের পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন শাহরুখ খানকে। তবে তখন এসব সমালোচনার বিরোধিতা করেছেন অনেকেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading