ইঁদুরের জন্য ব্রিজ!

ইঁদুরের জন্য ব্রিজ!

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৪

জার্মানির হ্যানোভারের ৩৩ মাইল দক্ষিণের ছোট এক শহর হ্যামিলিনের মানুষ ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তখন শহরবাসীর আহ্বানে এক রহস্যময় বাঁশিওয়ালা বাঁশির মধুর সুরে শহরের সব ইঁদুরকে আকৃষ্ট করে ওয়েজার নদীতে ফেলে দিয়েছিল। কিন্তু এবার সেই ইঁদুরের সুরক্ষার জন্যই সেতু তৈরি করেছে জার্মান কর্তৃপক্ষ। ডয়েচে ভেলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির পাসাও শহরের একটি বাইপাস সড়ক নির্মাণের ফলে ইঁদুরের বাসস্থানের ক্ষতি হয়েছে। তাই ইঁদুরের কথা বিবেচনা করা বাইপাসের উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ৯০ লাখ টাকা খরচ হয়। তবে ব্রিজটি ইঁদুরের ব্যবহারের জন্য কতোটা উপযোগী তা নিয়ে বিতর্ক রয়েছে। কেননা, ব্রিজটি ব্যবহার করতে ইঁদুরকে ২৩ ফুট উঁচুতে উঠতে হয়। তারপর ৬৬ ফুট রাস্তা পার হতে হয়। ইঁদুরেরা এমন সেতু কতখানি ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জার্মান করদাতাদের সংগঠন বিডিএসটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading