আকবর’ সিনেমায় সেলিম-অমিত-তানভীর

আকবর’ সিনেমায় সেলিম-অমিত-তানভীর

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪২

কিছুদিন আগেই নতুন ছবি নির্মাণের ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। যার নাম ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামে সিনেমা। সিনে হল মাল্টিমিডিয়ার এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। তার প্রেমিকার চরিত্রে রয়েছেন ববি। এবার এই সিনেমাটিতে যুক্ত হলেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, তানভীর। সৈকত নাসির বলেন, ‘আকবর’ সিনেমায় যে চরিত্রগুলো আছে তার সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, তানভীর। প্রত্যেকেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।’ ১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার নিয়ে গড়ে উঠেছে ‘আকবর’ সিনেমার গল্প। যেখানে ফুটে উঠেছে ঢাকার উত্থান পতন। রণক ইকরামের গল্পে সিনেমাটির চিত্রনাট্য-সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও আসাদ জামান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading