নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে : সজীব ওয়াজেদ জয়

নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে : সজীব ওয়াজেদ জয়

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৫

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একটি জনমত জরিপের ফলাফল তুলে ধরে আগামীকাল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করবে। তিনি বলেন, ‘মক ব্যালটের মাধ্যমে এই জরিপ পরিচালিত হয়েছিল। এতে ভোট গণনাকারী অথবা আমরা জানি না কে কাকে ভোট দিয়েছে।’ সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে এ কথা জানান। তিনি জানান, জরিপের সবচেয়ে নির্ভুল পদ্ধতির ম্যধ্যমে এই ফল এসেছে। ‘জনগণ যেকোনও প্রার্থীকে ভোট দিতে ভীত হবে না। যারা এখনো কাউকে পছন্দ করেনি, তাদের ভোট দেয়ার সম্ভবনা নেই। কারণ কোনও নির্বাচনেই শতভাগ ভোট পড়েছে- এমন নজির নেই। এই ভোটিং পদ্ধতিতে ভুলের হার সামান্যই, কম বেশি ৩ শতাংশ।

জনমত জরিপের ফলাফল তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় বলেন, ঢাকা উত্তরে নৌাকার প্রার্থী আতিকুল ইসলাম ৫০.৭ শতাংশ ভোট পাবেন বলে আশা করা হচ্ছে। জরিপ অনুযায়ী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র তাবিথ আউয়াল ১৭.৪ শতাংশ ভোট পেতে পারেন।

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপস ৫৪.৩ শতাংশ ভোট পাবেন বলে আশা করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ইশরাক হোসেন ১৮.৭ শতাংশ ভোট পেতে পারেন।

ফেসবুক পেইজে সজীব ওয়াজেদ জয় আরও লিখেছেন, ‘যেকোনও প্রচারণার কারণে বিশেষ করে এক মাসের মধ্যে ভোট ১০ শতাংশের বেশি প্রভাবিত হবে না। এই নির্বাচনে আওয়ামী লীগ অনায়াসে বিপুল ভোটে বিজয় অর্জন করবে।’ তিনি বলেন, ঢাকা উত্তরে ১ হাজার ৩০১ জন এবং দক্ষিণে ১ হাজার ২৪৫ জনের ওপর এই জনমত জরিপ পরিচালিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading