এসএসসির প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এসএসসির প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ৫০

ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র না পাওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষেভে যোগ দেয় এলাকাবাসী। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল নয়টা হতে বেলা ১১টা পর্যন্ত চরভদ্রাসন-ফরিদপুর ভায়া জাকেরের সুরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জালিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা অভিযুক্ত দুই শিক্ষকের বিচারের দাবিসহ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা সুষ্ঠু সমাধানের আশাস দিয়ে বিক্ষুব্ধদের শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়। ওই বিদ্যালয়ের সভাপতি কেএম ওবায়দুল বারী দিপু খান বলেন, তার বিদ্যালয় থেকে এবছর ৪৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেবার কথা ছিল। তিনি বিশেষ ব্যবস্থায় আজ ৩৬ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র হাতে পেলেও আটজনের

প্রবেশপত্র দিতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক সোহেল রানা। আটজন শিক্ষার্থী  হলেন- সদর ইউনিয়নের টিলারচর গ্রামের আকাশ প্রামানিক, আল ফাহাদ বেপারী, হারিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের রিমন ফকির, হাসান ফকির, দবিরুদ্দীন প্রামানিক ডাঙ্গী গ্রামের নাফিজা আক্তার, সাদিয়া আক্তার ও চরশালেপুর গ্রামের ঋতু পর্না। এক অভিভাবক মুন্নাফ ফকির ওই দুই শিক্ষকের কঠোর শাস্তির দাবি করে তার ছেলে রিমনসহ অন্যদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading