কাকার মতে মেসির চেয়ে রোনালদো এগিয়ে

কাকার মতে মেসির চেয়ে রোনালদো এগিয়ে

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৩৪

নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুই তারকার রাজত্বের আগে ফুটবল বিশ্বকে শাসন করতেন আরেক রাজা। তিনি হলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রিকার্ডো ইজেকসন দোস সান্তোস লিয়েতে ওরফে কাকা। কারো মতে ফুটবল দ্বৈরথে এগিয়ে মেসি, আবার কারো মতে মেসির চেয়ে ঢের এগিয়ে রোনালদো। অন্যদিকে পরিসংখ্যান বলছে দুইজনে সমানে সমান। একজনের থেকে অন্যজনকে এগিয়ে রাখার সুযোগ নেই। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার কাকা তার সাবেক রিয়াল সতীর্থ রোনালদোকেই এগিয়ে রাখছেন। এক সাক্ষাৎকারে মেসি-রোনালদো প্রসঙ্গে বলতে গিয়ে কাকা এই মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো ডান পা, বাম পা এমনকি হেড দিয়েও গোল করতে সমানভাবে পারদর্শী। গোল করার ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো। সে দলকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচেও জয় এনে দিতে সক্ষম, মেসির বেলায় যেটি অনুপস্থিত।’ উল্লেখ্য, ব্রাজিলীয় সাবেক তারকা খেলোয়াড় কাকা ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। মোট ৮৫টি ম্যাচ খেলে ২৩টি গোল করতে সক্ষম হন এই সুদর্শন স্ট্রাইকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading