মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে নয়্যার

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে নয়্যার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৪৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমে নতুন এক ইতিহাস গড়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে একাদশে নামার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেন অনন্য এক মাইলফলক।

চ্যাম্পিয়ন্স লিগে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ শুরু করার তালিকায় নয়্যার এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বায়ার্নের জার্সিতে এটি ছিল নয়্যারের ১৩৭তম ম্যাচ শুরুর রেকর্ড, যা পেছনে ফেলেছে লিওনেল মেসির বার্সেলোনার হয়ে ১৩৬টি শুরুর রেকর্ডকে। তবে এই তালিকায় এখনও শীর্ষে আছেন ইকার ক্যাসিয়াস, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে ১৪৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

রেকর্ড গড়ার আনন্দ থাকলেও মাঠের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচ শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় বড় ভুল করেন নয়্যার। তার ভুল পাস কেটে নিয়ে সুযোগ তৈরি করেন আরদা গুলের, যিনি প্রায় ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন।

এরপরও রিয়ালের আক্রমণ থামেনি। গুলেরের নেয়া এক ফ্রি-কিক সরাসরি নয়্যারের হাত ফসকে জালে জড়িয়ে পড়ে, ফলে বায়ার্ন শুরুতেই বড় ধাক্কা খায়। পুরো ম্যাচজুড়েই রিয়ালের চাপ সামলাতে হয়েছে তাকে।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে সক্ষম হয় বায়ার্ন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে তারা সেমিফাইনালে জায়গা করে নেয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading