মাছের ঘেরে দুই যুবক গুলিবিদ্ধ

মাছের ঘেরে দুই যুবক গুলিবিদ্ধ

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৫

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিদাশকাঠি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্রীপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম মনির (৩৫) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২৪)। প্রথমে তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মনিরুলের ভাই আক্তার হোসেন বলেন, মনিরুল ও জাহিদুল শুক্রবার রাত দেড়টার দিকে মাছের ঘেরের পানি সেচ দিতে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শর্টগানের গুলিতে দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading