‘পরাণ’ এর টিজার
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০
চলতি বছরের শুরু থেকে আলোচনায় রয়েছেন নির্মাতা রায়হান রাফি। কারণ তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। যার মধ্যে একটি হচ্ছে ‘পরাণ। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রোমান্টিক ধারায় ছবিটি। আর তাই দর্শকদের আগ্রহ আরও একটু বাড়িয়ে দিতে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) নির্মাতা রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। আর তাতে মুগ্ধ সিনেপ্রেমী। এতে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের গল্প। প্রশংসা পাচ্ছে শরিফুল রাজের বেশভূষা-উপস্থিতি। অন্যদিকে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক ইয়াশ রোহানের অভিনয়েও ভালো নম্বর পাচ্ছে দর্শকের কাছে।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ছবিটির চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।
এ প্রসঙ্গে নির্মাতা রাফি জানান, ছবির শুটিং শেষ। ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়েছে। বর্তমানে পোস্টের কাজ চলছে। তিনি আরও বলেন, ‘এটি আমার সেরা মুভি হবে ইনশাআল্লাহ’।
তিনি আরও বলেন, ছবিটি মুক্তির দিন এখনো নির্ধারণ করা হয়নি। তবে, এ মাসেই ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

