বলিউডের শানের সঙ্গে বাংলাদেশের সনিয়া
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শানের সঙ্গে দৈত্বভাবে কণ্ঠ দিলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সনিয়া নুসরাত। গানের শিরোনাম ‘কেন মন হারালো’। রাজিব দত্তের কথায় গানটির সুর-সংগীত করেছেন ডাব্বু। স্বরাজ দেবের পরিচালনায় গানে ভিডিওতে অংশ নিয়েছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত। গানটি প্রসঙ্গে সোনিয়া নুসরাত বলেন, ‘আমার খুব পছন্দের একজন শিল্পী শান। শানের গায়কীর স্বভাবসুলভ মেলেডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এ ধরনের গান শান আগেও গেয়েছেন। তাই আশা করি, গানটি ভালো লাগবে।’
জানা গেছে, শান-সনিয়া নুসরাতের ‘কেন মন হারালো’ গানটি প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে। আগামী ৫ ফেব্রুয়ারি গানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে।

