আসছে ‘মুন্না ভাই থ্রি’

আসছে ‘মুন্না ভাই থ্রি’

উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০

বহুল প্রতীক্ষিত ‘মুন্না ভাই’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ অবশেষে শুরু হচ্ছে। রাজকুমার হিরানির পরিচালনায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিনেমাটির নির্মাণের কাজ। প্রযোজক বিধু বিনোদ চোপড়া বিষয়টি জানিয়েছেন। বিধু বিনোদ চোপড়া বর্তমানে তার নতুন সিনেমা ‘শিকারা’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির পরই ‘মুন্না ভাই থ্রি’র কাজ শুরু করবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। বিধু বলেন, নতুন পর্বে আগের মতো সঞ্জয় ও তার সঙ্গীরা থাকবেন। ১০ ফেব্রুয়ারি থেকে ‘মুন্না ভাই থ্রি’র কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমাটির থিম কী হবে, তা ঠিক করতে এতদিন সময় লেগে গেছে। আমরা এখন তা পেয়েছি। ‘মুন্না ভাই’ সিরিজে পর্দায় মুন্না ভাইয়ের চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত। তার সহকারী সার্কিট চরিত্রে আরশাদ ওয়ারসিকে দেখা গেছে। আগের দুই পর্বের মতো ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম এই অভিনেতাও নতুন পর্বে থাকছেন বলে জানিয়েছেন প্রযোজক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading