নতুন সিনেমায় মাহিয়া মাহি

নতুন সিনেমায় মাহিয়া মাহি

উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০

চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন বলে ঘোষণা দেন। যাতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল রোশান।   এবার নতুন আরও একটি সিনেমার ঘোষণা দিলেন তিনি। ছবির নাম ‘অফিসার’। এতে মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব।   সেই সঙ্গে ছবিটির নির্মাণের ভাড়ও  ডি এ তায়েবের কাঁধে । এ প্রসঙ্গে তিনি একটি সূত্রকে বলেন, ‘এটি আমার পরিচালনায় প্রথম সিনেমা। এই সিনেমায় যুক্ত হয়েছে মাহি। এর আগে আমরা প্রথম লটের শুটিং শেষ করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। আশা করছি দর্শক ভালো সিনেমা পাবেন।’

প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন দীপা খন্দকার, ডি এ তায়েব ও জয়রাজ। দ্বিতীয় লট থেকে মাহি শুটিংয়ে অংশ নেবেন বলে জানান ডি এ তায়েব। এস জি প্রোডাকশান এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘অফিসার’ সিনেমাটি। এই ছবিতে আরও অভিনয় করছেন দীপা খন্দকার, জয়রাজ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading