বাজারে হুয়াওয়ের নতুন ফোন
উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৫৮
বাজারে আসছে হুয়াওয়ের নতুন ফোন ওয়াই সিক্স এস । এ ফোনটির দারুণ ডিজাইনের পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটি আকর্ষণীয় ফিচার। ৬৪ জিবি রম সুবিধার পাশাপাশি ফোনটিতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯.০। অ্যান্ড্রয়েডের এ অপারেটিং সিস্টেমের আদলে ব্যবহার করা হয়েছে ইএমইউআই ৯.১। এতে ২.৩ গিগাহার্জসহ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলে একটানা ব্যবহারের পরও ফোনটি খুবই মসৃণভাবে চালানো যাবে। ঝকঝকে ছবির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
ক্যামেরাটির ১.৮ অ্যাপারচারের কারণে ভালো আলো পাওয়া যাবে। ফলে ছবিগুলো হবে উজ্জল। এ ক্যামেরার পাশেই রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। হুয়াওয়ে ওয়াই সিক্স এস ফোনটিতে রয়েছে ৬.০৯ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০। ৮৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিওসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিউড্রপ ডিসপ্লে। অর্কিড ব্লু ও স্টারি ব্ল্যাক এ দুটি কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০২০এমএএইচের ব্যাটারি। দেশের বাজারে ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৪৯৯ টাকা।

