মসজিদ বানাচ্ছেন রোজিনা

মসজিদ বানাচ্ছেন রোজিনা

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

বাংলা চলচিত্রের এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা রোজিনা। তার জন্ম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লা পাড়ায়। সেখানে মা খাদিজা বেগমের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করছেন এই অভিনেত্রী। গেল সোমবার বিকালে মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

মায়ের নামে রোজিনার মসজিদ নির্মাণ প্রসঙ্গে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, ‘জম্মভূমির টানে এবং মাকে ভালোবেসে চিত্রনায়িকা রোজিনা গোয়ালন্দবাসীর জন্য যে মসজিদ নির্মাণের কাজটি করছেন, গোয়ালন্দবাসী তা সারাজীবন মনে রাখবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, রোজিনার নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া খুব শিগগির এই অভিনেত্রী মা খাদিজা বেগমের নামে একটি চক্ষু হাসপাতালের নির্মাণ কাজও শুরু করবেন।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘যত দূরে থাকি না কেন জম্মভূমির কথা সব সময় মনে পড়ে। কিন্তু নানা ব্যস্ততার কারণে এখন আর গোয়ালন্দে তেমন আসা হয় না। এখানে যেন বারবার আসতে পারি সে জন্য বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ নির্মাণ করছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করারও চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে সেটিও কাজও খুব শিগগির শুরু হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading