লণ্ডনে বাংলাদেশি শেফের ১৭৫ কেজি ওজনের পেয়াজু, গিনেজে নাম

লণ্ডনে বাংলাদেশি শেফের ১৭৫ কেজি ওজনের পেয়াজু, গিনেজে নাম

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১২ঃ০২

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে পৌনে দুশো কেজি ওজনের দৈত্যাকৃতির পেয়াজু ভেজে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি শেফ ওলি খান। মঙ্গলবার ইস্ট লন্ডনের মসজিদ ও মুসলিম সেন্টারে ৫০০ লিটার তেলে প্রস্তুতিসহ আট ঘণ্টায় এই পেয়াজু (অনিয়ন ভাজি) তৈরি করে ১০২ দশমিক ২ কেজি ওজনের পেয়াজু তৈরির রেকর্ড ভাঙেন তিনি।

তাকে সহযোগিতা করেন তার আট সহকর্মী। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক, স্থানীয় কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যমের কর্মীরা সেখানে ছিলেন।

বিশেষভাবে তৈরি একটি চারকোণা পাত্রের মধ্যে ৫০০ লিটার গরম তেলে পেয়াজুটি ভাজা হয়। সেটা ক্রেন দিয়ে নামানোর পরে মানুষের খাওয়ার উপযোগী হয়েছে কি না তা বিশেষজ্ঞ নিশ্চিত করার পরই গিনেসের প্রতিনিধি ওলি খানের বিশ্ব রেকর্ড ভাঙার ঘোষণা দেন।
একাধিক রেস্তোরাঁর মালিক, ব্যবসায়ী ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ওলি খান যুক্তরাজ্যে উপমহাদেশীয় খাবারের সুপরিচিত শেফ।

ওলি খান বলেন, এই বিশ্ব রেকর্ড গড়তে পেরে তিনি অত্যন্ত খুশি। এই রেকর্ড বিলেতে বাঙালিদের তৈরি করা ব্রিটিশ কারি ইন্ডাষ্ট্রির সুনাম বৃদ্ধি করবে বলে তিনি মনে করেন। ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর ব্র্যাডফোর্ড কলেজের একদল শিক্ষার্থী স্থানীয় প্রসাদ রেস্টুরেন্টের সহযোগিতায় ১০২ দশমিক ২ কেজি ওজনের একটি পেয়াজু তৈরি রান্না করে বিশ্ব রেকর্ড গড়েন।

এই রেকর্ড ভাঙতে প্রায় দুই বছর আগে ওলি খান ৩০০ কেজি ওজনের পেয়াজু ভেজেও সফল হননি। কারণ পেয়াজু পুরো ভাজা হয়, ভেতরে কাচাঁ ছিল। ওলি খানের রেকর্ড গড়ার এ প্রচেষ্টায় সহায়তা করে অনলাইনে অর্ডার নিয়ে খাবার সরবরাহকারী কোম্পানি জাস্ট ইট। সেসঙ্গে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট চ্যারিটির জন্য তহবিলও সংগ্রহ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading