‘তিতুমীর’ হচ্ছেন নিরব

‘তিতুমীর’ হচ্ছেন নিরব

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০২

হালের জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন।  গত বছরটা তার ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন মাত্রা। সেই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরেও।  কাজ করছেন বেশ কয়েকটি সিনেমায়। এবার যুক্ত হলেন নতুন আরও একটি ছবিতে। যার নাম ‘তিতুমীর’। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাঙালি বিপ্লবী ছিলেন শহীদ তিতুমীর। তার বিপ্লবী হয়ে ওঠের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ডায়েল রহমান। এতে ‘তিতুমীর’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। গতকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) নিরব নিজের নতুন সিনেমার খবর দিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিরব বলেন, সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। চলতি বছরের এপ্রিল, জুন ও জুলাইতে এর শুটিং হবে। ঢাকা ও কলকাতায় মিলিয়ে শুটিং হবে। বড় বাজেটের সেট করে সিনেমাটির শুটিং হবে। এটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সিনেমা হতে যাচ্ছে। নিরব জানান, তিনি ‘তিতুমীর’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও এতে তার বিপরীতে নায়িকা কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading