পরীমণির কোলজুড়ে হাসিখুশি পূণ্য

পরীমণির কোলজুড়ে হাসিখুশি পূণ্য

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ০৮:২০

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে ছেলে পূণ্যর সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, দুজনেই সেজেছেন রঙিন পোশাকে। পরীমণির পরনে ছিল বেগুনি রঙের সুতি শাড়ি, আর চুলে গোঁজা সাদা ও বেগুনি রঙের ফুল। অন্যদিকে পূণ্যর পরনে ছিল খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি।

প্রতিটি ছবিতেই মা ও ছেলের নির্মল হাসির পাশাপাশি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে। কখনো সিঁড়িতে বসে, আবার কখনো ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার’।

পরীমণির এই স্নিগ্ধ রূপ এবং ছেলেকে নিয়ে এমন সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। নেটিজেনরা তাদের প্রতি তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ, নারীর আসল সৌন্দর্য হলো তার কোলে সন্তান নিয়ে হাসিখুশি থাকা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে মা পরী হিসেবে অনেক সুন্দর লাগে।’

বর্তমানে পেশাগত কাজের পাশাপাশি সন্তানদের দিকেও মনোযোগ দিচ্ছেন পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে ‘সিংগেল মাদার’ হিসেবে চলছে তার পথচলা। মাতৃত্ব যে এখন তার জীবনের প্রধান দায়িত্ব, তা তার কার্যকলাপে ফুটে ওঠে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading