পলাতক পাখি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ২০
সিলেট নগরের কাস্টঘর থেকে মাদক মামলার পলাতক আসামি পাখি রানিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৯। আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পাখি কাস্টঘর সুপার কলোনির ঝুলন লালের স্ত্রী। পাখির বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

