নতুন পরিচয়ে প্রিয়াঙ্কা

নতুন পরিচয়ে প্রিয়াঙ্কা
নতুন পরিচয়ে প্রিয়াঙ্কা

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

টালিউডে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন আগেই। বাংলাদেশে হৃদয় জুড়ে নামে একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিটি শিগগিরই মুক্তি পাবে।

এছাড়া হাল সময়ে ওয়েব সিরিজে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। প্রিয়াঙ্কা সরকার নতুন নতুন চরিত্রে ও কাজে দর্শকদের মুগ্ধ করছেন। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। নায়িকা থেকে গায়িকা বনে গেলেন প্রিয়াঙ্কা। একটি টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের প্রোমোর জন্য এই গান গেয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে প্রিয়াঙ্কা জানান, এই প্রস্তাবটা আমার বেশ ভালো লাগে। একেবারে অন্যরকমভাবে এই আইডিয়া। র‍্যাপটা বেশ ভালো, এটা মানুষকে আরও বেশি করে এনগেজ করবে। গান গাওয়ার প্রস্তাব পাওয়ার পরই আমি বেশ উৎসাহী হয়ে পড়ি। আমি আমার ১০০ শতাংশ দেয়ার চেষ্টা করেছি। একটা অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। এদিকে কলকাতায় শিগগিরই অভিনেতা যশ দাশগুপ্তের নায়িকা হিসাবে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। পরিচালনা করছেন সুজিত মণ্ডল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading