৪ দিনব্যাপী রিহ্যাব আবাসন ফেয়ার শুরু

৪ দিনব্যাপী রিহ্যাব আবাসন ফেয়ার শুরু

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় ১৩তম রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে চার দিনব্যাপী এই ফেয়ার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেয়ারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, আবাসন খাতে রিহ্যাব মেম্বারদের সবধরনের সহযোগিতা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের জন্য আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন জনসংখ্যার তুলনায় আমাদের দেশে ভূমির পরিমাণ অনেক কম। তাই পরিকল্পিত নগর গড়ে তুলতে রিহ্যাব সদস্যদের ভুমিকা রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাব নেতৃবৃন্দ জানান, সাড়ে ৪শ’ কোটি টাকার প্লট, ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এবারের রিহ্যাব ফেয়ারে অংশ নিয়েছে রিহ্যাবের সদস্যভুক্ত আবাসন কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চার দিনের রিহ্যাব ফেয়ার চলবে রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে। এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে সর্বমোট ৭৩ স্টল রয়েছে। এর মধ্যে কো-স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে অংশ নিচ্ছে এপিক প্রপার্টিজ, এএনজেড প্রপার্টিজ, পিটুপি, সেম ইউপিভিসিসহ ১৮ প্রতিষ্ঠান। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছয়টি, বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠান ১৪টি এবং আবাসন প্রতিষ্ঠান সর্বমোট ৫৫টি। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী জানান, এবারের রিহ্যাব ফেয়ার থেকে সাড়ে ৪শ’ কোটি টাকার প্লট, ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফেয়ারে একবারের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। টিকিট থেকে প্রাপ্ত আয় দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফেয়ার চলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, রিহ্যাবের চেয়ারম্যান আলমগীর শামসুল আরেফিন কাজল। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর, রেজাউল করিম, সদস্য মোরশেদুল হাসান, নাজিম উদ্দিন, শেখ নিজাম উদ্দিন, শারিস্ত বিনতে নুর, আশিষ রায় চৌধুরী প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading