হামলার আশঙ্কায় সিটিতে ভোটার উপস্থিতি কম ছিল: তথ্যমন্ত্রী

হামলার আশঙ্কায় সিটিতে ভোটার উপস্থিতি কম ছিল: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য আবারও বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ। তাই এ বছর ঢাকার দুই সিটি নির্বাচনে তাদের হামলার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম ছিল। ভোটাররা কেন্দ্রে আসেননি। ভোটার উপস্থিতি কম হলেও উপমহাদেশের মানদণ্ডে এই দুই সিটিতে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হওয়ার কারণে এখন আর কোনও দলেরই পোলিং এজেন্ট দরকার হওয়ার কথা না। কারণ ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কাজ হচ্ছে সব সময় সমালোচনা করা। ইভিএম নিয়ে তাদের সমালোচনার শেষ নেই। ইভিএমে ভোট কারচুপি তো দূরের কথা, আঙুলের ছাপ না মিললেও ভোট দেওয়ার সুযোগ নেই। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারসহ জাতীয় পর্যায়ের কয়েকজন নেতার আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে সমস্যায় পড়তে হয়েছে। অথচ বিএনপি সমালোচনা করেই যাচ্ছে। বিএনপি সব সময় প্রযুক্তির বিরুদ্ধে।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হেসেনসহ রাজশাহীর সংসদ সদস্য, জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading