তিনটি আসনের উপনির্বাচন ২১ মার্চ

তিনটি আসনের উপনির্বাচন ২১ মার্চ

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এই তিনটি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ১ মার্চ, আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

তফসিল ঘোষণার সময় সচিব বলেন, ‘তিনটি আসনের উপনির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।’ সরকারি দলের ইউনূস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসন শূন্য হয়।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading