ইতিহাস গড়ে যা বললেন জয়
উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১৪ঃ২৩
প্রথমবারের মতো আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের দল। এ ম্যাচে জয়ের নায়ক ছিলেন মাহমুদুল হাসান জয়। তার দুর্দান্ত সেঞ্চুরিতেই মূলত জয় পেতে সহজ হয় যুবাদের।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয় বলেন, ‘আমি অনেক খুশি। আমি চিন্তা করেছি স্ট্রাইক রোটেট করে খেলব এবং দীর্ঘ সময় ব্যাটিং করব। আমার দিক থেকে এটাই ছিল মূল কাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে আমি সেঞ্চুরি মিস করেছি কিন্তু এবার আর মিস করিনি। আমি অনেক খুশি, সবাই আমাকে ভালোভাবেই সমর্থন দিয়েছে।’
আকবর আলীদের সামনে স্বপ্নপূরণের আরকে ধাপ বাকি, ফাইনালে প্রতিপক্ষ ইন্ডিয়াকে হারাতে পারলেই বিশ্বজয় করে দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা।

