শাকিব-বুবলীর ‘তুমি আমার জীবন’
ডিএমপির ৪৫ বছরে পদার্পন উপলক্ষে সাংকৃতিক অনুষ্ঠান
আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত নতুন সিনেমা ‘বীর’। ইতমধ্যেই ছবিটির প্রচরণা শুরু করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এবর মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে সিনেমাটির একটি গান। গানটির শিরোনাম ‘তুমি আমার জীবন’।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল। কবির বকুলের লেখা গানটির সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অবুঝ হৃদয়’ সিনেমায় গানটির শিরোনাম ব্যবহার করা হয়েছিল। তখন গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। ‘বীর’ সিনেমায় এই গানের মুখ ব্যবহার করা হয়েছে।
রোমান্টিক ধাঁচের এ গানে শাকিব-বুবলীকে রোমান্স করতে দেখা যায়। তাদের লুক ও পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
‘বীর’ কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। শাকিব-কাজী হায়াৎ জুটির এটি প্রথম সিনেমা। এতে আরো অভিনয় করেছেন—মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। ‘বীর’ শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা

