ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১

ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১

উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২০

চলমান এসএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। পাবনার আমিনপুর থানার ভাটিকয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব‌্যক্তির নাম ইনজামুল হক রাব্বী (১৮)। পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানান। সেখানে বলা হয়, ইনজামুল হক রাব্বী এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে সরবরাহ করে আসছিলেন। ম্যাসেঞ্জার ও হোয়াটস অ‌্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র সরবারাহ করে লক্ষাধিক টাকা সংগ্রহ করেন তিনি। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading