মাঘি পূর্ণিমার গঙ্গা স্নানে পুণ্যার্থীদের ভিড়

মাঘি পূর্ণিমার গঙ্গা স্নানে পুণ্যার্থীদের ভিড়

উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৫০

ফরিদপুরের বোয়ালমারীতে মাঘি পূর্ণিমার গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর কয়ড়া কালীবাড়ি মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে অনুষ্ঠিত হয়েছে এ গঙ্গা স্নান উৎসব। আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী  হাজার হাজার পুর্ণ্যার্থী নারী-পুরুষ পাপমোচনে গঙ্গা স্নান করেছে। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে  প্রতি বছর কয়েক হাজার দেশি-বিদেশি পুণ্যার্থী গঙ্গা স্নানে অংশ নেয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলার দূর-দূরান্ত থেকে মাতুয়া সম্প্রদায়ের নারী পুরুষরা ঢাকঢোল বাজিয়ে উপস্থিত হয়ে থাকে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর থেকে আগত মাতুয়া সম্প্রদায়ের একটি দলের প্রধান শ্রীবাস দাস জানান, ‘গঙ্গা দেবীর পবিত্র জলে নিজেদের পাপরাশিকে ধুয়েমুছে পবিত্র করার মানসে প্রতি বছর পরিবার ও গ্রামের দল নিয়ে আসি।’ ভারতের পশ্চিম বঙ্গের মালদহ থেকে আগত মিনতী রানী জানান, পূর্বপুরুষের তীর্থ শ্রীশ্রী কয়ড়া কালীবাড়ির জাগ্রতদেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিতে ও মায়ের আশীর্বাদ নিতে তিনি এ বছর সপরিবারে এসেছেন।

কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু সুবাস সাহা জানান, ‘সনাতন ধর্ম-বিশ্বাসীরা প্রায় আটশ বছর ধরে এখানে গঙ্গা স্নান ও পুণ্য সঞ্চয়ের জন্য মায়ের পায়ে পূজা, বলি ও গঙ্গা স্নানে  করতে আসে। আমরা ভক্তদের সেবা দেয়ার চেষ্টা করি। এ বছরও ভারত ও  নেপাল থেকে দেশি- বিদেশি ভক্তরা গঙ্গা স্নানে অংশ নিয়েছেন।’

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গঙ্গা স্নান ও মেলা উপলক্ষে আগত পূণ্যার্থীদের যাতে প্রকার কোন সমস্যা না হয় সে দিকে নজর রাখা হয়েছে। এ লক্ষ্যে জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মেলা, মন্দির, ঘাট ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এদিকে গঙ্গা স্নান উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা। মেলা কয়েকদিনেই শেষ হলেও কাঠের তৈরি ফার্নিচারসামগ্রীর দোকানপাট থাকবে মাসাধিককাল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading