জিম্বাবুয়ে সিরিজে ভেন্যু পরিবর্তন

জিম্বাবুয়ে সিরিজে ভেন্যু পরিবর্তন

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪১

বালোদেশের সঙ্ড়ে পূনাঙ্গ সিরিজ কেলতে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।  তবে এর আগেই জানা গেল, বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তিত হয়েছে।  আগে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঠিক করা হলেও এখন তা   পরিবর্তিত খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই ব্যাপারে বলেন, ‘ভেন্যু পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ নেই। চট্টগ্রামে নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ হয়। বিপিএলের ম্যাচও বেশি থাকে চট্টগ্রামে। দেশের অন্যতম সুন্দর এই ভেন্যুতে খেলা বাড়াতে চায় বোর্ড। এজন্যই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চট্টগ্রাম থেকে সিলেটে নেওয়া হয়েছে। সামনে অস্ট্রেলিয়া আসবে তখন চট্টগ্রামেও খেলা থাকবে।’

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি খেলার পর সিলেট যাবে জিম্বাবুয়ে দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি দিবা রাত্রির ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আবারো ঢাকায় ফিরবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মার্চ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ। ১২ মার্চ নিজ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading