কোহলির নারীপ্রীতির রুচি নিয়ে প্রশ্ন, ‘১২ বছর হয়ে গেল, আর কত!’

কোহলির নারীপ্রীতির রুচি নিয়ে প্রশ্ন, ‘১২ বছর হয়ে গেল, আর কত!’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩৫

বিরাট কোহলি আজ শুধু ক্রিকেটের ‘চেজ মাস্টার’ নন, তিনি একজন সুখী স্বামী ও দায়িত্বশীল বাবা। আনুশকা শর্মার সঙ্গে তার জীবন এখন ‘পাওয়ার কাপল’-এর উদাহরণ। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যাওয়া পুরনো সম্পর্কগুলো যেন এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নায় বারবার ফিরে আসে। ব্রাজিলীয় মডেল-অভিনেত্রী ইজাবেল লেইট তার সবচেয়ে বড় উদাহরণ। যিনি একসময় বিরাটের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন, আজ তিনি সেই অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু নেটদুনিয়া তাকে সহজে ছাড়ছে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কোলাজ ছবি ভাইরাল হয়েছে। সেখানে বিরাট কোহলির পাশাপাশি তার সঙ্গে নাম জড়ানো বিভিন্ন নারীর ছবি দেখা গেছে, যার মধ্যে আছেন আনুশকা শর্মা, জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ এবং অন্যরা। ক্যাপশনে মজা করে বলা হয়েছে, বিরাটের ‘রুচি’ সবসময়ই এলিট লেভেলের। পোস্টটি দেখে ইজাবেল আর চুপ করে থাকতে পারেননি। তিনি কমেন্টে একটি ক্লান্ত মুখের ইমোজি দিয়ে লিখেছেন, ‘১২ বছর হয়ে গেল… তবু গুনছে! মানুষ কেন এটা ভুলে যেতে পারছে না?’

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় দু’বছর বিরাট কোহলি ও ইজাবেল লেইটের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা ছিল। সিঙ্গাপুরের রাস্তায় তাদের একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। কিন্তু ২০১৪ সালে বিরাটের সঙ্গে আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন শুরু হলে ইজাবেল নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তার ছবি ‘পুরানি জিন্স’-এর প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কড়া ভাষায় বলেছিলেন, ‘আমি সিনেমার প্রচার করতে এসেছি। বিরাট কোহলি নিয়ে আর কিছু বলার নেই।’

গ্ল্যামারের চাকচিক্য থেকে অনেকটাই দূরে সরে গেছেন ইজাবেল। তিনি এখন সুখী বিবাহিত জীবন যাপন করছেন। তার স্বামী ও দুই কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন কাতারের দোহায়। নিজের সংসার গুছিয়ে নিয়ে তিনি শান্ত জীবন কাটাচ্ছেন। কিন্তু নেটিজেনদের একাংশের ‘অতীতপ্রীতি’ তার এই শান্তির মাঝে বারবার অস্বস্তি তৈরি করছে।

বিরাট-আনুশকা এখন ভারতীয় সেলিব্রিটি জগতের অন্যতম আদর্শ দম্পতি। অন্যদিকে ইজাবেলও নিজের মতো করে একটা সুন্দর জগৎ তৈরি করে নিয়েছেন। তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ পুরনো সম্পর্ক নিয়ে ‘ব্যবচ্ছেদ’ করে মজা পান। ইজাবেলের এই খোলাখুলি প্রতিক্রিয়া কি তাদের একটু থামাবে? সময়ই বলে দেবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading