পদোন্নতি পেয়ে নতুন সচিব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আমিনুল ও ইআরডিতে ফাতিমা
উত্তরদক্ষিণ অনলাইন ।১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ৩৪
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে সচিব করে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান আগামী ১৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আমিনুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে আমিনুল স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

