নিজের চিকিৎসা খরচ থেকে সুরকার সেলিম আশরাফকে সহায়তা করলেন এন্ড্রু কিশোর

নিজের চিকিৎসা খরচ থেকে সুরকার সেলিম আশরাফকে সহায়তা করলেন এন্ড্রু কিশোর

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৮

ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।  তাকে সহায়তা করার জন্য গত রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুরে ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করা হয়। সেই কনসার্টে উপস্থিত ছিলেন এন্ড্রু কিশোরও। অনুষ্ঠানে নিজের চিকিৎসা খরচ থেকে ৫ হাজার সিঙ্গাপুর ডলার দিলেন তার একটি গানের সুরকার সুরকার সেলিম আশরাফকে। 

জানা গেছে, সুরকার সেলিম আশরাফ গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নিয়ে বেশ অর্থ কষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান। এখন প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করাতে হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে এন্ড্রু কিশোর ব্যক্তিগতভাবে অসুস্থ সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফের চিকিৎসা সহায়তায় ৫০০০ সিঙ্গাপুর ডলার একটি খামে ভরে সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী’র হাতে তুলে দেন। এছাড়াও সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী ব্যক্তিগতভাবে সুরকার সেলিম আশরাফের চিকিৎসায় সহায়তা প্রদান করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading