নতুন বিজ্ঞাপনে মৌসুমী

নতুন বিজ্ঞাপনে মৌসুমী

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০

ঢাকাই  চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে। দীর্ঘ দুই যুগ ধরে এখনও দাপটের সাথে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্রের বাইরে মাঝেমাঝে নাটক কিংবা বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করলেন মৌসুমী। গতকাল (১১ ফেব্রুয়ারি) পূবাইলে ইউরো এগ্রোভেট প্রোডাক্টের বিজ্ঞাপনে অংশ নেন তিনি। ইউরো এগ্রোভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিকী সাগরের কনসেপ্টে এটি নির্মাণ করেছেন দেবাশীষ সরকার ও আলম আনোয়ার। মৌসুমী ছাড়াও বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন সাগর ও স্নেহা প্রমুখ। খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে নির্মাতা জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading