নেইমারের জন্য পার্টি নিষেধ !

নেইমারের জন্য পার্টি নিষেধ !

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তবে ফরাসি ক্লাবটি থেকে বিভিন্ন সময় আবার বার্সায় ফেরার চেষ্টা করেন এ ব্রাজিলিয়ান তারকা। কাতালান ক্লাবটির সাবেক সহ-সভাপতি জর্দি মেস্ত্রেও চান বার্সায় ফিরুক নেইমার। সম্ভব হলে আগামী গ্রীষ্মকালীন দলবদলে। তবে বার্সায় খেলতে হলে কিছু বিষয় মেনে নেয়ার পাশাপাশি আচরণে পরিবর্তন আসতে হবে নেইমারকে। এমনটি জানালেন মেস্ত্রে।

নেইমারকে বার্সেলোনায় চায় লিওনেল মেসি সহ অন্যান্য খেলোয়াড়েরা। এ নিয়ে সম্প্রতি ক্লাবটির ক্রীড়া পরিচালক এরিক আবিদাল জানিয়েছেন, নেইমারকে বার্সেলোনায় আনা অসম্ভব কিছু নয়। এবার স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেস্ত্রে বলেন, ‘খেলোয়াড়রা তাকে চেয়েছে। তবে ক্লাবকে কোনো চাপ দেয়নি।’

তবে আবেগের জায়গা থেকে নয় বরং পেশাদারিত্বের খাতিরে নেইমারকে বার্সেলোনায় চান জানিয়ে মেস্ত্রে বলেন, ‘নেইমার যেভাবে ক্লাব ছেড়েছে, আবেগের জায়গা থেকে তাকে ক্লাবে ফেরাতাম না। কিন্তু ফুটবলার বিবেচনায়, তাকে দলে চাইতাম। মৌসুমে আমরা কিছু জিততে না পারলে তাকে যেভাবেই হোক ফেরানো উচিত।’

তবে মেস্ত্রে বা বার্সেলোনা চাইলে নেইমারকে দলে টানতে পারবে না তারা। সেক্ষেত্রে প্রথমে পিএসজিকেও রাজি হতে হবে বলে জানান সাবেক এ সহ-সভাপতি। তবে নেইমারের বার্সেলোনায় ফেরার আগে কিছু আচরণ ঠিক করতে হবে বলে মনে করেন জর্দি মেস্ত্রে।

‘নেইমার যদি ফেরে তবে তার আচরণ শুধরাতে হবে। তাকে ক্লাবের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। ক্ষমা চাইতে হবে এবং নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। বিশেষ করে জন্মদিনের পার্টি করতে ব্রাজিল যাওয়া চলবে না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading