প্রেমিকাকে দেখতে ৬০ কিমি পাড়ি দেয় যে সিংহ

প্রেমিকাকে দেখতে ৬০ কিমি পাড়ি দেয় যে সিংহ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

সিংহটি গত এক বছর ধরে প্রতি মাসে দুবার করে প্রেমিকার সঙ্গে দেখা করতে ৬০ কিলোমিটার পথ পাড়ি দেয়। তিন বন্ধুকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় অন্য সিংহের এলাকায়।

ইন্ডিয়ার গুজরাতের ‘রাজুলা’-র জঙ্গলে থাকে চার সিংহের একটি ‘গ্যাং’। জঙ্গলের সাম্রাজ্যে দাপিয়ে বেড়ায় তারা। শুধু নিজেদের এলাকাই নয় তারা মাঝে মধ্যে অন্যের এলাকাতেও ঢুকে পড়ে বিনা দ্বিধায়। ঘুরতে ঘুরতে বছর খানেক আগে এক সময় সবরকুণ্ডলা এলাকায় ঢুকে পড়ে চার বন্ধুর গ্যাং। সেখানে এক সিংহীর সঙ্গে দেখা হয়। প্রথম দেখাতেই মনে হয় একটি সিংহ তার প্রেমে পড়ে যায়।

নিজেদের ডেরা রাজুলায় ফিরে এলেও ওই সিংহীকে ভুলতে পারছিল না সিংহটি। আমরেলির বরকুণ্ডলা এলাকায় যে বনকর্মীরা সিংহের উপর নজরদারি চালান তারা এবং সেই সঙ্গে এলাকার মানুষ জানিয়েছেন, চার সিংহকে তারা প্রায় ১৫ দিন ছাড়াই এলাকায় দেখা যায়। এই সিংহগুলি চার থেকে পাঁচ বছর বয়সী বলে জানিয়েছেন বনকর্মীরা। তারা ভাবনগর জেলার বিস্তীর্ণ এলাকায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে। অন্য সিংহের দলও এদের কিছুটা এড়িয়ে চলে। এই সিংহগুলি আগে পূর্ব গির অরণ্যের পাটদা এলাকার। কিন্তু বছর খানেক আগে তারা রাজুলার ডুঙ্গরে চলে আসে।

বনকর্মীরা জানিয়েছেন, রাজুলায় আসার পর এই চার সিংহ প্রায় প্রতি মাসে দুবার করে ৫০-৬০ কিলোমিটার রাস্তা পাড়ি দেয় একটি সিংহীর সঙ্গে দেখা করতে। আর তিন সিংহ প্রেমিক বন্ধুর প্রেমে কোনো ব্যাঘাত ঘটাতে চায় না। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তিন সিংহ বন্ধুকে একলা ছেড়ে দেয়। তারা দূরে অপেক্ষা করে যাতে প্রেমিক সিংহ প্রেমিকার সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে পারে। বেশ কিছুক্ষণ পর তারা নিজেদের ডেরায় ফিরে যায়।

গুজরাতের সেতরুঞ্জি রেঞ্জের ডেপুটি কনজারভেটর অব ফরেস্ট সন্দীপ কুমার জানিয়েছে, একাধিক সিংহের মধ্যে এমন বন্ধুত্ব প্রায়ই দেখা যায়। যখন তারা এমন যাযাবরের জীবন কাটায় প্রায়ই দল বেঁধে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। আর সেখানে কোনো সিংহীকে দেখে মন দেয়া নেয়াও হয়ে যায়।  সূত্র: জিনিউজ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading