‘ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নেই’

‘ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নেই’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৩৫

প্রথমবারের মতো ইন্ডিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ ও ইন্ডিয়ার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনায় বাংলাদেশের তিনজন ও ভারতের দুইজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আইসিসি। ফাইনাল ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছিলেন। বিষয়টিকে ভালোভাবে নেননি কপিল দেব। এই ঘটনার পর তিনি ক্রিকেটকে ‘ভদ্রলোকের’ খেলা বলতেও দ্বিধাবোধ করছেন। তিনি ইন্ডিয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। যাতে ভবিষ্যতে তারা এই কাজ আর করার সাহস না পায়। পাশাপাশি তিনি ভারতের অধিনায়ক, ম্যানেজার ও কোচকেও এক হাত নিয়েছেন।

কপিল দেব বলেছেন, ‘কে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা? ফাইনাল শেষে যা হয়েছে এরপর ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা যায় না। বলা যায় কি?

ছোট ছোট ছেলেদের মধ্যে সেদিন যা ঘটেছে সেটা সত্যিই ভয়ঙ্কর। ক্রিকেট বোর্ডের তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল দ্বিতীয়বার না করে। তুমি ম্যাচ হেরেছো। তোমার অধিকার নেই আবার মাঠে যাওয়ার এবং কারো সঙ্গে মারামারি করার।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading