প্রথম দিনের আয় ১২ কোটি

প্রথম দিনের আয় ১২ কোটি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল (১৪ ফেব্রুয়ারি) ইন্ডিয়ার আড়াই হাজার প্রেক্গেৃহে মুক্তি পায় লাভ আজ কাল।  এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। মুক্তির পর শুরুটা ভালো হয়েছে ছবিটির। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ায় প্রথম দিন বেশ ভালো আয় করেছে লাভ আজ কাল। শুধু ইন্ডিয়াতে এই সিনেমার আয় ১২.৪০ কোটি রুপি। যদিও দ্বিতীয় ও তৃতীয় দিনে এই ধারা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ভিন্ন দুই প্রজন্মের ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে লাভ আজ কাল সিনেমায়। এতে এক জুটিকে সমাজের নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়। অপর জুটিকে কাজ ও প্রেমের ভারসাম্য বজায় রেখে চলতে হয়। তবে দুই জুটির মধ্যে ভালোবাসার অনুভূতি একই।

লাভ আজ কাল পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। কার্তিক-সারা ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading