নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯
নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও পরে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ হয়।
এ কর্মসূচিতে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়া জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও তৃণমূলের সমন্বয়ক মো. শাহজাহান।
এসময় উপস্থিত অন্যরা হলেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুব আলমগীর আলো প্রমুখ।

