নীলফামারীতে বনমন্ত্রীর বাঁশ গবেষণা কেন্দ্র উদ্বোধন

নীলফামারীতে বনমন্ত্রীর বাঁশ গবেষণা কেন্দ্র উদ্বোধন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৫০

নীলফামারী জেলার ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ডোমার উপজেলার কাছে বন বিভাগের দুই একর জমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের বাস্তবায়নে ১৮ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে এই আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়। কেন্দ্রটিতে রয়েছে ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কেন্দ্রসহ একটি চারতলা অফিস ভবন । শনিবার (১৫ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী- ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ।

বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বাঁশ চাষের সম্প্রসারণ ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র বিরাট অবদান রাখবে। সহজ ও সাশ্রয়ী পদ্ধতিতে বাঁশ চাষ, বাঁশ ও বাঁশ জাত পণ্যের মান বাড়ানো , বাঁশ সংরক্ষণ করে মূল্যবান ও আর্কষণীয় পণ্য তৈরিকরণ এবং বাজারজাতকরণের বিষয়ে চাষীদের প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া এ কেন্দ্রে বাঁশঝাড় ব্যবস্থাপনা ও রাসায়নিক দ্রব্য প্রয়োগে বাঁশ, কাঠ, ছন ইত্যাদির ব্যবহারিক আয়ুষ্কাল বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণও দেয়া হবে। তিনি বলেন, অতীতে বাসগৃহ নির্মাণসহ গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য তৈরিতে বাঁশ ব্যবহৃত হতো। বর্তমানে কাঠ এবং প্লাস্টিক সামগ্রী সেই স্থান দখল করে নিয়েছে। কাঠের বহুল ব্যবহারের ফলে অধিক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর ক্ষতিকর প্লাস্টিকের বহুল ব্যবহারের ফলে আজ পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে।

গবেষণা, বাঁশ ব্যবস্থাপনা ও চাষিদের বাঁশ চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে বাঁশের ব্যবহার বৃদ্ধি করা সম্ভব হলে বৃক্ষনিধন ও ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার অনেকাংশে কমে যাবে বলেও মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading