বাংলা সন-তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল

বাংলা সন-তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১০

ভাষা শহীদ দিবসসহ বিভিন্ন দিবসের উদযাপনে বাংলা সন ও তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রোববার (১৬ ফেব্রুয়ারি) এ রুল দেয়। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে আবেদনকারীর পক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন জানিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদার নস্কর আলী সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান-সংস্থায় আন্তর্জাতিক মাতৃভাষা বা শহীদ দিবসসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসের অনুষ্ঠান, পালন, উদযাপনে বাংলা সন, তারিখ ব্যবহার বা উল্লেখের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন।  আইনজীবী লিংকন সাংবাদিকদের বলেন, জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন বা উদযাপনে ইংরেজি তারিখের উল্লেখ থাকলেও বাংলা সন, তারিখের কোনো উল্লেখ থাকে না। সবচেয়ে দুঃখের বিষয়, ভাষা শহীদ দিবসের তারিখটাও প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজি তারিখে। ঘটনার দিনটি যে ৮ ফাল্গুন ছিল, ব্যবহার না করায় তা অনেকেই জানেই না। সরকার বাংলা পঞ্জিকা পরিবর্তনের পর এখন থেকে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন পড়ার কথা। কিন্তু কেউ তো বাংলা সন-তারিখটা ব্যবহার করছি না। তাই বাংলা সন-তারিখ ব্যবহারের নির্দেশনা চেয়ে আবেদনটা করা হয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading