সিরাজগঞ্জে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৭

সিরাজগঞ্জে আগুনে একটি হাটের ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার ছোনগাছা হাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছোনগাছা হাটের দক্ষিণে অবস্থিত আলমগীরের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ও কাজিপুরের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. হামিম জানান, বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ১১টি দোকান ও মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading