দুই বাংলায় জয়ার ‘বিনি সুতোয়’

দুই বাংলায় জয়ার ‘বিনি সুতোয়’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৭

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বছরের মাঝামাঝিতে অতনু ঘোষের নির্মিত ‘বিনি সুতোয়’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।   এবার মুক্তির আলো দেখবে ছবিটি।   তবে শুধু কলকাতায় নয় একসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশেও।  সাফ চুক্তির আওতায় ছবিটি আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আর পরিবেশনায় থাকছে সেলিব্রেটি প্রোডাকশন। আর এর বদলে কলকাতায় রপ্তানি হচ্ছে উত্তম আকাশের ‘পাংকু জামাই’ ছবিটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাটের কর্ণধার নির্মাতা অনন্য মামুন।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি আমদানির অনুমতিপত্র পেয়েছি। কয়েকদিনের মধ্যেই আমরা সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেব। “বিনি সুতোয়” ছবিটি একসঙ্গে দুই দেশে মুক্তির পরিকল্পনা আছে।’

মামুন আরও বলেন, ‘ছবির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্ট এখনও এর মুক্তির তারিখ নির্ধারণ করেনি। তবে এপ্রিলের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়া হবে এটা নিশ্চিত।’

এতে শ্রাবণী বড়ুয়ার চরিত্রে জয়া আর  কাজল সরকারের ভূমিকায়  দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। 

ছবির গল্পে দেখা যাবে, এক রিয়েলিটি শোতে কাকতালীয়ভাবে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী (জয়া) পড়ে যায়। তার এই অবস্থা দেখে ছুটে আসেন কাজল (ঋত্বিক)। এভাবে দুজনের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। বাইরে থেকে তারা একে অপরকে যেভাবে দেখছে, আতশ কাঁচের নিচে কি সেটা রাতারাতি পাল্টে যাবে? সে উত্তরই পুরো ছবিজুড়ে দর্শক খুঁজে নেবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading