ম্যানসিটি ছাড়ছেন না গার্দিওলা

ম্যানসিটি ছাড়ছেন না গার্দিওলা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৫

সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশনে ইউরোপিয়ান নিষেধাজ্ঞার বিষয়ে ম্যানচেস্টার সিটির আপিল খারিজ হয়ে গেলেও সিটিজেনদের সঙ্গে থাকার ইঙ্গিত দিয়েছেন কোচ পেপ গার্দিওলা।

৪৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের বরাত দিয়ে দ্য টাইমস জানিয়েছে, সিটি বোর্ড ও খেলোয়াড়দের ইতোমধ্যেই গার্দিওলা তার এই আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন। ইতোমধ্যেই গুজব রয়েছে সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাস গার্দিওলার দিকে হাত বাড়িয়েছে।

গত চার বছর ধরে সিটির সঙ্গে কাজ করছেন গার্দিওলা। সূত্রটি জানিয়েছে শনিবারের সভায় তিনি বারবার তার আগ্রহের কথা সবাইকে জানিয়েছেন। স্কাই স্পোর্টস নিউজের একটি সূত্রমতে গার্দিওলা বলেছেন, এই মুহূর্তে লিগে আমাদের যে অবস্থান তার পরেও আমি এখানে আছি। এমনকি তারা যদি আমাদের লিগ টু’তে নামিয়ে দেয় তারপরেও আমি এখানেই থাকবো। এখন সকলের একসঙ্গে এগিয়ে যাওয়ার সময়।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে বুধবার প্রিমিয়ার লিগে পুনর্নির্ধারিত ম্যাচটির পরে সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি নিশ্চিত করবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ঘূর্ণিঝড় কিয়ারার কারণে গত ৯ ফেব্রুয়ারি ম্যাচটি বাতিল করা হয়েছিল।

আরেকটি পত্রিকা সূত্র জানিয়েছে সিটিজেনের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী অন্তত ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের এই সাবেক ম্যানেজার ইতিহাদ স্টেডিয়ামেই থাকবেন। এখানে গার্দিওলা তার পুরনো বন্ধু সিটি নির্বাহী ফেরান সোরিয়ানো ও টিক্সিকি বেগিরিস্টয়ান ও চেয়ারম্যান খালদুন আল মুবারকের সঙ্গে সম্পর্কটা বেশ উপভোগ করছেন। গার্দিওলার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, তিনি এমন ব্যক্তি নন যিনি খারাপ সময়ে সব কিছু ছেড়ে চলে যাবেন।

উয়েফা কর্তৃক ম্যানচেস্টার সিটিকে আগামী দুই বছরের জন্য সব ধরনের ইউরোপিয়ান আসর থেকে নিষিদ্ধ করার বিষয়টিতে সকলকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন গার্দিওলা। ২০১৬ সালে ইতিহাদ স্টেডিয়ামে আসার পর সিটিজেনদের হয়ে গার্দিওলা দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপে, দুটি লিগ কাপের শিরোপা জয় করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading