খুলনায় চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

খুলনায় চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৩৮

খুলনায় চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরের শিববাড়ি মোড়ের পাবলিক হলের (জিয়া হল) বহিঃপ্রাঙ্গণে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোপার্টি প্লাস ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহাব্বত খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালক এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক, আওয়ামী লীগের নেতা চৌধুরী মিনহাজুল ইসলাম সজল, বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিএসআরএমের খুলনা বিভাগীয় ম্যানেজার মো. সালে ইমন সিটি কংক্রিটের সিইও মো. মাসুদুর রহমান, এন শিওর ল্যান্ড মার্ক লিমিটেডের ম্যানেজার মো. মহসিন রাসেল ও তানিশা প্রোপার্টিজের ম্যানেজার মো. আজিজুর রহমান।

প্রোপার্টি প্লাস ইভেন্টস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান খুলনা আবাসন মেলার আয়োজন করেছে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান। মেলার আয়োজক কোম্পানি প্রোপার্টি প্লাস ইভেন্টস। মেলায় ঢাকা ও খুলনার ২৫টি আবাসন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), আর্কিটেক ও ইঞ্জিনিয়ারিং ফার্মের স্টল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading