২১ শে ফেব্রুয়ারীর গান নিয়ে “ বী-মিউজিক”

২১ শে ফেব্রুয়ারীর গান নিয়ে “ বী-মিউজিক”

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ১০

বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ছিনিয়ে এনেছিল মাতৃভাষার সম্মান, সেই বীর শহীদদের উৎসর্গ করে বর্তমান প্রজন্মকে একুশের চেতনায় জাগিয়ে তুলতে বী-মিউজিক এর ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে একুশের গান “২১ মানে শহীদ মিনার”।

কণ্ঠশিল্পী : রাজু ডিয়ান

জনপ্রিয় গীতিকার লিটন ঘোষ জয়ের কথায়, রাজু ডিয়ান এর সুরে এবং মিঠু রোহান এর সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাইনুল ইসলাম।

উত্তরদক্ষিণের সাথে আলাপকালে গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী রাজু ডিয়ান বলেন, ভাষা দিবসকে নিয়ে এমন একটি গানের সুর করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার তাদের জন্য উৎসর্গ করে এমন একটি কাজ করতে পারা আমার জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার।

সংগীত পরিচালক: মিঠু রোহান

এছাড়া সংগীত পরিচালক মিঠু রোহান বলেন, সত্যি বলতে কি, একুশে ফেব্রুয়ারীতে মাতৃভাষার জন্য আমার ভায়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল বলেই ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর সেই একুশকে নিয়ে কোন গানের সংগীত আয়োজন করতে পারার আনন্দকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।

বী-মিউজিক-এর ভিডিওটি দেখতে নিচের লিঙ্কএ ক্লিক করুন।

এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তারা খুবই আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজটি করেছে। একুশে ফেব্রুয়ারীতে প্রকাশ পাচ্ছে গানটি, ভালো মন্দের বিচার দর্শক শ্রোতাদের উপর ছেড়ে দিলাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading