নৌ সচিব হিসাবে দ্বায়িত্ব গ্রহন করলেন মেজবাহ উদ্দিন
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২০
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করেছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় মেজবাহ উদ্দিনের পদেোন্নতি ও পদায়নের এই আদেশ জারি করে।
সিলেটের বিভাগীয় কমিশনার থাকার সময় গত বছর জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) উইংয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পান মেজবাহ উদ্দিন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসা মো. আবদুস সামাদ আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

