চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে জেলার পিরোজপুর সোনামসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। গ্রেপ্তার যুবক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের রহমত আলী (১৬)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। তিনি জানান, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পূর্বপাশের পুকুর সংলগ্ন পিরোজপুর গ্রামের একটি আমবাগানের ভেতরে অস্ত্র বেচাকেনা করছে এমন সংবাদে ওই এলাকায় কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম নেতৃত্বে অভিযান পরিচালনায় রহমত আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading