অনুপ্রবেশের দায়ে ২৪ শ্রীলংকান জেলে আটক

অনুপ্রবেশের দায়ে ২৪ শ্রীলংকান জেলে আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪৫

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় শ্রীলংকার ২৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। পরে তাদের নামে সামুদ্রিক মৎস আইন ও বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

আটক জেলেরা হলেন- টি মানজুলা ডি সিলভা (২৯), কে জানাত (৪৭), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), সামন্তকুমার (৩৬), লর্ড জান্দিমার (২৮), টি নিরোশন (২৬), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতে (২৮), প্রদীপ (৩১), লীসান্তাজায়া (৩৩), সামন কুমার (৩১), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিশান (৩১), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১)।
তাদের কাছ থেকে চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, নৌবাহিনীর সদস্যরা ২৪ জন শ্রীলংকান জেলেকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। পরে চারটি ফিশিং বোটসহ ২৪ জন শ্রীলংকান নাগরিক জেলেকে আটক করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading