নাঈমের তৃতীয় আঘাত

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১০

জিম্বাবুয়ের সলিড টেস্ট ব্যাটিংয়ে দিশেহারা হবার উপক্রম টাইগার বোলারদের। দিনের শুরুতে মাত্র ৭ রানের মাথায় কেভিন কাসুজাকে ফিরিয়ে আবু জায়েদ রাহীর উল্লাসটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

প্রথম সেশন কাটে ওই কাসুজার উইকেট নিয়েই। প্রথম উইকেটের জুটিতে প্রিন্স মাসাভুরে আর ক্রেইগ আরভিনের জুটি বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয় বলা যায়। এই দুই জনের জুটি বড় রানের আভাস দেয় জিম্বাবুয়েকে। শেষ পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর জুটি ভাঙ্গে দলীয় ১১৮ রানের মাথায়। মাসাভুরে ও আরভিনের জুটি থেকে আসে ১১১ রান। ৪৮ ওভার এক বলের মাথায় নাঈম হাসানের করা বলে ক্যাচ তুলে দেন ৬৪ রান করা মাসাভুরে। এরপর ৫০ ওভার চার বলের মাথায় আবারও নাঈমের আঘাত জিম্বাবুয়ে শিবিরে। অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে মাত্র ১০ রানে ফেরান নাঈমই। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন টেইলর। চার বিরতির দ্রুত রান তুলতে মনোযোগ দেয় সফরকারীরা। অধিনায়ক আরভিনকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা।

৭১তম ওভারের প্রথম বলে নাঈমের তৃতীয় শিকার হন রাজা।। ৬২ বলে ১৮ রান করে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন ডান-হাতি এই ব্যাটসম্যান। ৭২ ওভার পর্যন্ত ৪ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৭৫ রান। ১৭৩ বলে ৭৩ রান করা অধিনায়ক আরভিনের সঙ্গে যোগ দিয়ে ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিমিসেন মারুমা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading