বিয়ের জন্য মেয়ে খুজছেন শাকিব

বিয়ের জন্য মেয়ে খুজছেন শাকিব

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে বিয়ে ও সন্তান (আব্রাম খান জয়) জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান শাকিব।  ইতোমধ্যেই পরিবার থেকে খোঁজা হচ্ছে বিয়ের জন্য পাত্রী। শাকিব জানান, মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না তিনি। এমন মেয়েকে বিয়ে করবেন, যে হবে পরহেজগার, সংসারী ও স্বামীভক্ত। সম্প্রতি একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শাকিব খান।

শাকিব খান বলেন, ‘আমার পছন্দ পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী। কাজ শেষে বাসায় ফিরলে সে আমার যত্ন নেবে। বাবা-মায়েরও খেয়াল রাখবে। পরিবার থেকে এমন পাত্রীর খোঁজ করা হচ্ছে, পেলেই বিয়ে করবো।’

এসব প্রসঙ্গে শাকিব বলেন, ‘বুবলী কেন নিজেকে আড়ালে রেখেছে, তা আমি জানি না। তার সঙ্গে আমার প্রেমের যে গুঞ্জন উঠেছে তা সত্য নয়। বুবলী আমার ভালো বন্ধু ও সহ-অভিনেত্রী ছাড়া আর কিছুই নয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading